নিউজটি শেয়ার করুন

বান্দরবানে পল্লী চি‌কিৎসক‌কে গুলি করে হত্যা

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের জামছড়িতে এক পল্লী চি‌কিৎসক‌কে গুলি করে হত্যা করা হয়েছে।
আজ শনিবার (১০ অ‌ক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের জামছড়ি বাজারে একদল পাহাড়ী অস্ত্রধারী সন্ত্রাসীরা এ পল্লী চি‌কিৎসক‌কে গুলি করে হত্যা করে।
নিহতের নাম বাচোমং মারমা (৩৮)। তিনি দীর্ঘদিন ধরে জামছড়ি বাজারের একটি ওষুধের ফার্মেসীর দোকান করে আসছেন। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেছেন।
নামপ্রকাশে অনিশ্চুক নিহতের এক আত্মীয় জানান, পাহাড়ে আধিপত্যে বিস্তারের দ্বন্দে এই হত্যাকান্ড ঘ‌টে‌ছে। নিহত ব্যক্তি দীর্ঘদিন পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতি (জেএসএস) মূল এর সক্রিয় কর্মী ছিলেন। পরবর্তীতে তি‌নি (জেএসএস) মূল ছে‌ড়ে বিএনপি রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ও‌সি মোঃ শ‌হিদুল ইসলাম জানান, সন্ত্রাসীদের গুলিতে একজনের মৃত্যু হ‌য়ে‌ছে। তবে হত্যাকান্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।