নিউজটি শেয়ার করুন

বান্দরবানে পার্বত্যমন্ত্রী’র ব্যক্তিগত উদ্যোগে কর্মহীন মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বান্দরবান প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বান্দরবান পৌর এলাকায় অসহায়, কর্মহীন ও দরিদ্র মানুষের মাঝে পার্বত্যমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকাল ৪টার দিকে বান্দরবান পৌরসভার রাজার মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে ২ হাজার অসহায়, কর্মহীন ও দরিদ্র মানুষদের মাঝে ব্যক্তিগত উদ্যোগে এই ঈদ সামগ্রী বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

ঈদ সামগ্রী বিতরণে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের জীবন ও জীবিকার কথা বিবেচনা করে নানা পদক্ষেপ গ্রহণ করছে। এই পরিস্থিতিতে সকলকে মিলে করোনাভাইরাসের দুর্যোগ মোকাবিলা করার জন্য অবদান রাখার আহ্বান জানান।

এ সময় ঈদ সামগ্রী বিতরণে আরো উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাস, মোজ্জামেল হক বাহাদুর, পৌর আ.লীগের সভাপতি অমল কান্তি দাশ, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির উপ-ধর্ম বিষয়ক সম্পাদক উসিংহাই রবিন বাহাদুর, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সংগঠনের সভাপতি রাজু বড়ুয়া’সহ প্রমুখ। এসময় পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি পৌর এলাকার ২ হাজার কর্মহীন মানুষদের মাঝে ঈদ সামগ্রী প্রদান করেন এবং তিনি জনগণকে পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা জানান।