Site icon CPLUSBD.COM

বান্দরবানে পূরবী পরিবহনের এসি বাস উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে পর্যটক ভ্রমনের সুবিধার্থে পূরবী পরিবহণে যুক্ত হয়েছে ৬টি হিলভিউ এসি গাড়ি।

শুক্রবার সকালে হিলভিউ কনভেনশন সেন্টারের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নতুন এসি বাসের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় পরিবহণের নেতা আবদুল কুদ্দুস এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল কুদ্দুছ, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাস, মোজাম্মেল হক বাহাদুর, প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম মনু, আওয়ামীলীগ নেতা আবদুর রহিম চৌধুরী, পুর্বানী মালিক সমিতির সাধারন সম্পাদক সুব্রুত দাশ ঝন্টু।

অনুষ্ঠানে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বান্দরবানে পরিবহন ব্যবসার উজ্জল সম্ভাবনা তৈরী করেছিল পূরবী-পূর্বানী। তাদের পরিশ্রমে পাহাড়ের সড়কের পরিবর্তন হয়েছে। পরিবহন মালিকদের উদ্দ্যেশ্যে তিনি আরো বলেন, শুধু ব্যবসার কথা চিন্তা করলে হবে না। যাত্রীসেবার মানও নিশ্চিত করতে হবে। সেবা বাড়লে যাত্রীও বাড়বে।