নিউজটি শেয়ার করুন

বান্দরবানে পৌর পানি সরবরাহ কেন্দ্রে পানিশোধনাগার উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর

মিঠুন দাশ, বান্দরবান প্রতিনিধি: বান্দরবান পৌর এলাকার পানি সংকট নিরসনে আরো দুটি নতুন পাম্প স্থাপণ করা হয়েছে।

রবিবার সকালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পরিচালিত এম পাম্পগুলো উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী মো. খোরশেদ আলম জানান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৩ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে ৪০ অশ্বশক্তির দুটি নতুন পাম্প স্থাপণ করা হয়েছে। এর একটি দিয়ে সাঙ্গু নদী থেকে পানি তুলে অন্যটি দিয়ে শহর এলাকায় সরবরাহ করা হবে। এতো দিন সাঙ্গু নদী থেকে পানি তোলার জন্য ৪০, ১৫ এবং ১৫ অশ্বশক্তির তিনটি পাম্প ব্যবহৃত হতো। আর পৌর এলাকার পানি সরবরাহের জন্য ব্যবহৃত হতো ৭০ অশ্বশক্তির ১ টি পাম্প।

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপার জেরিন আকতার, অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কমকর্তা এ.টি এম কাউছার হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সোহরাব হোসেন, জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাস, মোজাম্মেল হক, পৌর আ.লীগের সভাপতি অমল কান্তি দাশ, পৌর কাউন্সিলর সৌরভ দাশ শেখরসহ প্রমুখ