বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে দুরত্ব বজায় রেখে করোনা ভাইরাস সংক্রমণ ও সংকটকালীন সময়ে অতি দরিদ্র, দিনমজুর, কর্মহীন বেকার ও অস্বচ্ছল পরিবারদের ঘরে ঘরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা বরাদ্ধের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (৩০মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসন ও বান্দরবান পৌরসভার আয়োজনে এই চাল বিতরণ কার্যক্রম শুরু করা হয়। এসময় বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চাল বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
চাল বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন, পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, পৌর আ.লীগের সভাপতি অমল কান্তি দাশ, প্যানেল মেয়র দীলিপ বড়ুয়া, পৌর কাউন্সিলর সৌরভ দাশ শেখর, অজিত কান্তি দাশ, আবুল খায়ের আবু, ছালেহা বেগম, প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু, সাধারণ সম্পাদক মিনারুল হকসহ প্রমূখ। বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী জানান, বান্দরবান পৌরসভার ৯টি ওর্য়াডে মোট ৩ হাজার ৫ শত পরিবারের মধ্যে এ সহায়তা প্রদান করা হবে। আজ প্রথম দিন পৌরসভার ১,২,৩ ওর্য়াডে ৮৫০টি পরিবারের মধ্যে সহায়তা প্রদান করা হয়েছে।
পর্যায়ক্রমে, পৌরসভার বাকি ওর্য়াড গুলোতে এ কার্যক্রম চালু থাকবে ।








