বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে ৫০০ জন অসহায় পথচারীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে জেলা ছাত্রলীগ ।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বান্দরবান জেলা ছাত্রলীগের আয়োজনে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এই ৫০০ জন অসহায় পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এসময় খাবার বিতরণে বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ কাউছার সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
বিশেষ অতিথি ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজ্জামেল হক বাহাদুর, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ মহিউদ্দিন, জেলা যুবলীগের আহ্বায়ক কেলুমং মার্মা, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক উসিংহাই রবিন বাহাদুর, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনি সুশীল’সহ প্রমুখ।
খাবার বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, বাঙালি জাতীর জীবনের এক স্মরণীয় দিন আজ। ১৯৪৭ সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাঙালির আস্থার সোনালী দিগন্ত স্বপ্নময় অর্জনের কারি শেখ হাসিনা। বাঙালির সাহসের সোনালী দিগন্ত উন্মোচন করে দিয়েছেন শেখ হাসিনা। যত ষড়যন্ত্র হোক না কেন জাতির জনকের কন্যা তার পিতার আদর্শ ও বাংলার মানুষের উন্নয়ন অগ্রগতিতে পিছপা হবেনা।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ৫০০ জন অসহায় পথচারীদের মাঝে রান্না করা খাবারের প্যাকেট প্রদান করেন।








