বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট-২০২০ শুরু হয়েছে ।
সোমবার (০৯ নভেম্বর) সকাল ১০ টায় বান্দরবান স্থানীয় ঈদগাহ্ মাঠে ফ্রেন্ডস্ এসোসিয়েশন সংগঠনের উদ্দ্যোগে এই ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ফ্রেন্ডস্ এসোসিয়েশন সভাপতি ইভান সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করেন বান্দরবান পৌরসভার মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী । বিশেষ অতিথি ছিলেন, বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম চৌধুরী, মহিলা কাউন্সিলর ছালেহা বেগম, মাছরাঙ্গা টিভির প্রতিনিধি কৌশিক দাশ গুপ্ত, সিপ্লাস টিভির প্রতিনিধি মিঠুন দাশ, চ্যানেল ২৪ এর প্রতিনিধি ইয়াছিনুল হাকিম চৌধুরীসহ প্রমুখ ৷
উদ্বোধনী ম্যাচে তরুণ খেলোয়াড়দের ক্রিয়া নৈপুণ্যতায় তুমুল যুদ্ধ ছিল বেশ টান টান উত্তেজনাপূর্ণ। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হয় “টিম ওয়ান বান্দরবান বনাম নিউগুলশান একাদশ। নির্ধারিত ১২ ওভারের খেলায় টিম ওয়ান বান্দরবান প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটের বিনিময়ে সংগ্রহ করে ১৬২ রান। জবাবে নিউগুলশান একাদশ ৬ উইকেট খরচ করে ১১ ওভারেই ১৬৪ রানের গন্তব্যে পৌছে যায় এবং নিউগুলশান একাদশ টুর্নামেন্টে তাদের প্রথম জয়টি পেয়ে যায়। এই টুর্ণামেন্টে মোট ৭টি দল অংশ গ্রহন করেছে ।








