Site icon CPLUSBD.COM

বান্দরবানে বঙ্গবন্ধুর ১০১তম জন্মদিন পালিত

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার সকাল ৮টায় স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ।

এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরো শ্রদ্ধা নিবেদন করেন জেলা পরিষদ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌর প্রশাসনসহ জেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা। এরপর ১০১ টি বেলুন উড়িয়ে এবং কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়। পরে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু মুক্তমঞ্চ প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় আলোচনা সভায় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার জেরিন আখতার, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সিভিল সার্জন অংসুই প্রু মার্মা’সহ প্রমুখ ।

আলোচনা সভায় প্রধান অতিথি পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এমপি বলেন, দেশের প্রকৃত ইতিহাস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন সম্পর্কে শিশুদের শিক্ষা দেয়ার আহবান জানিয়েছেন।

তিনি আরো বলেন, শিশুদের প্রকৃত শিক্ষায় -দিক্ষায় এবং আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে দলমত-নির্বিশেষে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

এদিকে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বান্দরবান পৌর আওয়ামীলীগের উদ্দ্যেগে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে কোরান খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।