Site icon CPLUSBD.COM

বান্দরবানে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বান্দরবানে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব ১৭) ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬সেপ্টেম্বর) বিকাল ৪টায় জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উদ্যোগে ও জেলা প্রশাসনের আয়োজনে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এসময় ফাইনাল খেলা অনুষ্টানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শামীম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ শফিউল আলম। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, বান্দরবান জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈন উদ্দিন মিলকি, পৌর কাউন্সিলর দীলিপ বড়ুয়া, অজিত কান্তি দাশ, সালেহা বেগমসহ প্রমুখ।

উক্ত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় নাইক্ষ্যংছড়ি উপজেলা (বালিকা) দল ২-০ গোলে লামা উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং অন্যদিকে ট্রাইব্রেকারে বান্দরবান পৌরসভা দল ৬-৫ গোলে লামা উপজেলা (বালক) দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্বত্য বান্দরবান জেলায় বিভিন্ন জাতিগোষ্ঠীর বসবাস। এই খেলাধুলায় পারে সকলের মাঝে সম্প্রীতি গড়তে। খেলাধুলা মানুষের মাঝে আনন্দ সৃষ্টি করে, উদ্দীপনা সৃষ্টি করে। শরীর ও মনকে সুষ্ট সবল রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই বেশী বেশী করে খেলাধুলার আয়োজন করতে সংশ্লিষ্ঠদের প্রতি আহ্বান জানান তিনি।