বান্দরবানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারী ) সকাল ৯টার দিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বান্দরবান জেলা স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সিদ্দীকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম ।
বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজা সরোয়ার, বান্দরবান জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈন উদ্দিন মিলকিসহ প্রমুখ।
উদ্বোধনী খেলায় ১-০ গোলে থানচি উপজেলা দলকে হারিয়ে বান্দরবান সদর উপজেলা দল বিজয় লাভ করে। এবারের খেলায় জেলার বালক এবং বালিকা উভয় ৭টি দল অংশ নেবে। তিন দিনব্যাপী এ ফুটবল প্রতিযোগিতায় প্রতিদিন তিনটি করে দলের খেলা অনুষ্ঠিত হবে।
আগামী ১৫ জানুয়ারি বালক এবং বালিকা দলের সমাপনী খেলা ও পুরস্কার বিতরণীর মধ্যদিয়ে এ প্রতিযোগিতা শেষ হবে।

