নিউজটি শেয়ার করুন

বান্দরবানে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’র উদ্যোগে ২৬০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে কর্মহীন ও দরিদ্র মানুষের মাঝে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল ১১টার দিকে বান্দরবান সরকারি কলেজ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সামাজিক দুরত্ব বজায় রেখে কর্মহীন ও দরিদ্র ২৬০ পরিবারের মাঝে এই ঈদ উপহার বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মকছুদুল আমিন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সংগঠনের সভাপতি রাজু বড়ুয়া, পৌর ছাত্রলীগের সভাপতি সামির সাকির খাঁন তামিম’সহ প্রমুখ ।

এ সময় বান্দরবান পৌর এলাকার কর্মহীন গরিব ও অসহায় ২৬০ পরিবারকে ঈদ উপহার হিসেবে সেমাই, নারিকেল, তেল, নুডুলস, চিনিসহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়।