বান্দরবানে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে জেলা আওয়ামীলীগ ।
শুক্রবার সকালে দিবসটি উপলক্ষে প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামীলীগ। পরে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
এ’সময় জেলা আওয়ামীলীগের সভাপতি ক্য শৈ হ্লা’র সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজ্জামেল হক বাহাদুর, পৌর আ.লীগের সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক মোঃ শামসুল ইসলামসহ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধে বিজয়ের ২৪দিন পর পাকিস্তানে বন্দিদশা থেকে মুক্ত হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারী আজকের দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ফিরেছিলেন। তাই দিনটি জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালিত হয়ে আসছে।








