নিউজটি শেয়ার করুন

বান্দরবানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

বান্দরবান প্রতিনিধি: “পিতা তোমারই নির্দেশিত পথে এগিয়ে চলেছি আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানান আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

রবিবার (১০ জানুয়ারি) বিকাল ৪টায় এই উপলক্ষ্যে দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মুক্তমঞ্চ প্রাঙ্গণে এসে শেষ হয়।

এরপর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মুক্তমঞ্চ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বান্দরবান জেলা আওয়ামীলীগের আয়োজনে বঙ্গবন্ধু মুক্তমঞ্চ প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷

এ সময় আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ।

বিশেষ অতিথি ছিলেন, জেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় পরিষদের সদস্য আব্দুর রহিম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি দীপ্তি কুমার বড়ুয়া, সত্যহা পানজি ত্রিপুরা, কাজল কান্তি দাশ, যুগ্ম -সাধারণ সম্পাদক লক্ষীপদ দাস, মোজাম্মেল হক বাহাদুর, সাংগঠনিক সম্পাদক ক্যাসাপ্রু মার্মা, অজিত কান্তি দাশ, চৌধুরী প্রকাশ বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেক হোসেন চৌধুরী, পৌর আ.লীগের সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক সামশুল ইসলাম’সহ জেলা আ.লীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দরা।

আলোচনা সভায় পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় অর্জিত হলেও স্বাধীনতা পূর্ণতা পায় ১৯৭২ সালের ১০ জানুয়ারি জাতির জনকের দেশে ফিরে আসার মধ্য দিয়ে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এই দেশের জন্ম হত না।

তিনি আরো বলেন, দেশ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ হিসেবে রূপান্তরিত হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সকলের সম্মিলিত চেষ্টা অব্যাহত থাকলে বাংলাদেশ একদিন বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়িয়ে সুনাম অর্জন করবে। তাই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বঙ্গবন্ধুর এই স্বদেশ প্রত্যাবর্তন দিবসের মাধ্যমে অঙ্গীকার বদ্ধ হয়ে দেশকে ভালোবেসে দেশের উন্নয়নে কাজ করে যাওয়ার জন্য সকলের কাছে আহ্বান জানান ।