বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৮ আগষ্ট) বিকালে বান্দরবান জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বান্দরবান জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জোহারা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মংকৈচিং চৌধুরী, পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্য সা প্রু, জেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদিকা তিং তিং ম্যা মার্মা, পৌর মহিলা আ.লীগের সভানেত্রী এমেচিং, সম্পাদিকা ছালেহা বেগম’সহ জেলার মহিলা আওয়ামী সংগঠনের সকল নেতৃবৃন্দ ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালে মুজিব পরিবার দেশের জন্য যে ত্যাগ স্বীকার করেছে তা কোনদিন ভুলার নয়। যার জন্য বাংলার সকল মানুষ এখনো শ্রদ্ধাভরে মুজিব পরিবারের শহীদ সকল সদস্যকে অন্তরে স্থান দিয়েছেন।
আলোচনা শেষে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশ ও জাতির উদ্দেশ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।।








