Site icon CPLUSBD.COM

বান্দরবানে বজ্রপাতে দুইজনের মৃত্যু

বজ্রপাতে

সিপ্লাস প্রতিবেদক: বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাঙালিপাড়ায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় দুই কৃষকের চারটি গরুও মারা গেছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে এই ঘটনা ঘটে।

তারা হলেন, মৃত ইসহাকের ছেলে মো. এনাম (৫০) ও মৃত নবী হোসেনের ছেলে মো. শহীদুল ইসলাম (২২)।

এদিকে, উপজেলার সদর ইউনিয়নের মেরাখোলা এলাকায় বজ্রপাতে দরিদ্র দুই কৃষকের চারটি গরু মারা গেছে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তারা।

ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন বলেন, ‘বাঙালিপাড়ায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। তারা বাগানে গাছের উপর টং ঘরে ঘুমিয়ে ছিল। মঙ্গলবার রাতে প্রচণ্ড বজ্রপাতে রাতের কোনো এক সময় তাদের মৃত্যু হয়েছে।

লামা থানার ওসি মো. আলমগীর বলেন, রাতে প্রচণ্ড বজ্রপাতের কোনো এক সময় দুইজনের মৃত্যু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।