Site icon CPLUSBD.COM

বান্দরবানে বজ্রপাতে নারীর মৃত্যু

সিপ্লাস ডেস্ক: বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের সাধু রাবার বাগান এলাকায় চন্দ্র বানু (৪৩) নামের এক নারীর মৃত্যু হয়েছে।তিনি ওই এলাকার মোহাম্মদ দাউদ আলীর স্ত্রী।

রবিবার (২৩ মে) সন্ধ্যা সোয়া ৭টায় এ ঘটনা ঘটে।

ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিন কোম্পানি বিষয়টি নিশ্চিত করে বলেন, হঠাৎ ঝড়ো হাওয়া ও বজ্রপাতের সময় নিজ বাড়ি থেকে বের হন চন্দ্র বানু। পরে বজ্রপাতে স্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলে মারা যান।