নিউজটি শেয়ার করুন

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে খাবার বিতরণ করলেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে বন্যায় বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে বান্দরবান পৌরসভার আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্থ আর্মি পাড়া, ইসলামপুর, বরিশাল পাড়া, মধ্যম পাড়াসহ বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাবার বিতরণ করা হয়।

খাবার বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্যায় কবলিত বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এই খাবার বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

এসময় খাবার বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুর রহমান, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ, প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর, পৌর সচিব তৌহিদুল ইসলামসহ প্রমুখ৷

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্থ আর্মি পাড়া, ইসলামপুর, বরিশাল পাড়া, মধ্যম পাড়াসহ বিভিন্ন এলাকার ৩০০০ জনের মাঝে এই খাবার বিতরণ করা হয়।

বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী জানান, বন্যায় কবলিত দুর্গত মানুষের সহায়তায় পৌর প্রশাসন কাজ করে যাবে এবং আগামীতেও এই ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here