নিউজটি শেয়ার করুন

বান্দরবানে বীর বাহাদুর ফাউন্ডেশনের উদ্দ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চারা ও ক্রীড়া সামগ্রী বিতরণ

বান্দরবান প্রতিনিধি বান্দরবানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর পক্ষ থেকে বিভিন্ন বিদ্যালয়ে বনজ ফলজ চারা, বৃক্ষ রোপন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলো বীর বাহাদুর ফাউন্ডেশন ।

শনিবার ছাইংগ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বীর বাহাদুর ফাউন্ডেশনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুলের ছাত্র- ছাত্রীদের মাঝে ১৫০০টি চারা, বৃক্ষ রোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন বীর বাহাদুর ফাউন্ডেশনে সভাপতি খলিলুর রহমান সোহাগ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বীর বাহাদুর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বাবলু, প্রধান শিক্ষক সুনতি বড়ুয়া, সহকারী শিক্ষক মিজানুর রহমান’সহ প্রমুখ ।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি ফাউন্ডেশনের সভাপতি খলিলুর রহমান সোহাগ বলেন, পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর নির্দেশনায় বান্দরবানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সুন্দর ও পরিবেশ রক্ষা করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, ছাত্র সমাজকে গাছ লাগানোর জন্য উদ্ভুদ্ধ করার লক্ষ্যে ছাত্র-ছাত্রীদের মাঝে চারা বিতরণ করা হচ্ছে এবং এই চারা ও ক্রীড়া সামগ্রী বিতরণ চলমান থাকবে বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here