Site icon CPLUSBD.COM

বান্দরবানে মিসবাহ স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

বান্দরবানে মিসবাহ স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

বান্দরবান প্রতিনিধি: বান্দরবান পৌরসভার ৬নং ওয়ার্ড বনরুপা ছিদ্দিকীনগর এলাকায় সুন্দর আয়োজনের মধ্য দিয়ে মিসবাহ স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল ৪টায় বান্দরবান বনরুপা পাড়া ছিদ্দিকীনগর মিনি মাঠে মিসবাহ স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট পরিচালনা কমিটি আয়োজনে এই ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় অংশ নেয় বনরুপা রুপনগর আবাসিক বনাম বনরুপা মেঘালয় একাদশ । খেলায় বনরুপা রুপনগর আবাসিক কে ১-০ গোলে হারিয়ে বনরুপা মেঘালয় একাদশ বিজয়ী হয়।

এসময় ফাইনাল খেলা বান্দরবান মিসবাহ স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মোঃ রবিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য ও পৌর প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর।

বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ মহিউদ্দিন, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনি সুশীল, পৌর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফারুখ আহম্মেদ ফাহিম, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ঝুন্টু দাশ, সিপ্লাস টিভির প্রতিনিধি মিঠুন দাশ’সহ ক্রীড়া প্রেমীরা।

খেলায় ধারাভাষ্য প্রদান করেন বান্দরবান পৌরসভার ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি দীপন কান্তি নাথ আর খেলা পরিচালনা করেন রাহুল কান্তি শীল । সহকারী রেফারির দায়িত্ব পালন করে শেখর তালুকদার ও সাগর কান্তি নাথ।

প্রসঙ্গত, প্রয়াত মিসবাহ উদ্দিনের স্মৃতির স্মরণে মিসবাহ স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট পরিচালনা কমিটির উদ্দ্যেগে এই ফুটবল টুণার্মেন্টের আয়োজন করা হয় আর প্রথমবারের মত এবারের টুর্ণামেন্টে অংশ নিয়েছে বান্দরবান পৌরসভার ৬নং ওয়ার্ড বনরুপা এলাকার ২৭টি ফুটবল দল।