Site icon CPLUSBD.COM

বান্দরবানে মেসার্স ফ্রেন্ডস ট্রেডার্সের নতুন অফিস উদ্বোধন

বান্দরবান প্রতিনিধি: বান্দরবান পৌরসভার অধীনস্থ ৬নং ওয়ার্ড ফায়ার সার্ভিস এলাকায় বিজয় এন্ড তারা টোবাকো কোম্পানীর নতুন ডিলার মেসার্স ফ্রেন্ডস ট্রেডার্স এর অফিস উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার ( ০৮ অক্টোবর ) সন্ধ্যা ৭টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফায়ার সার্ভিস সংলগ্ন ইসহাক বিল্ডিং এর নিচতলায় এই বিজয় এন্ড তারা টোবাকো কোম্পানীর এই নতুন ডিলার অফিস উদ্বোধন করেন পৌর মেয়র ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী ।

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে এড্যাভোকেট আলমগীর চৌধুরী, বিজয় এন্ড তারা টোবাকো কোম্পানীর বান্দরবান ইউনিটের এমও সুমন পাল, নিরুপন কান্তি নাথ, মেসার্স ফ্রেন্ডস ট্রেডার্স এর স্বত্ত্বাধিকারী ঝুন্টু দাশ, নুরুল আলম রাজা’সহ বিভিন্ন ব্যবসায়ী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।