নিউজটি শেয়ার করুন

বান্দরবানে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বান্দরবানে যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। একুশের প্রথম প্রহর বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে বান্দরবান শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপি ।

এ সময় তিনি ভাষা শহীদদের স্মরণে কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করেন। এরপর বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা, প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, পুলিশ সুপার জেরিন আখতার, পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোডের্র নির্বাহী প্রকৌশলী আবু বিন মোঃ ইয়াছির আরাফাতসহ বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন, মুক্তিযোদ্ধা সংগঠন, বিভিন্ন বেসরকারি সংস্থার পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পন ও শ্রদ্ধা নিবেদন করা হয়।

এদিকে, ২১ ফেব্রুয়ারি সকালে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, বেসরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও ব্যক্তি মালিকানাধীন ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত রাখা হয় এবং আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে বান্দরবান জেলায় বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়েছে।