নিউজটি শেয়ার করুন

বান্দরবানে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

বান্দরবানে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টায় বান্দরবান অরুন সারকী টাউন হলে জেলা যুবলীগের আয়োজনে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

এসময় যুবলীগের বর্ধিত সভায় জেলা যুবলীগের আহ্বায়ক কেলুমং মার্মার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম।

যুবলীগের বর্ধিত সভায় প্রধান অতিথি কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ ফজলে নাঈম বলেন, বাংলাদেশের উন্নয়নে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কোনো বিকল্প নাই। তিনিই আজকে বাংলাদেশকে সমৃদ্ধির পথে চালিত করেছেন। আর এই উন্নত বাংলাদেশ গড়ার অগ্রযাত্রাকে কোনো ষড়যন্ত্রকারী রোধ করতে পারবে না। তার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে যুবলীগকে এগিয়ে যেতে হবে।

এসময় বর্ধিত সভায় জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুখের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুর রহমান সোহাগ, নির্বাহী সদস্য আবুল কালাম আজাদ, সহ-সম্পাদক নাছির উদ্দিন মিন্টু, পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাস, মোজাম্মেল হক বাহাদুর, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাশ, চৌধুরী প্রকাশ বড়ুয়া, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ, পৌর যুবলীগের সভাপতি মোঃ আকবর হোসেন, সাধারণ সম্পাদক কে এম এহাছান উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ঝুন্টু দাশ, আশুতোষ কুমার দে আশু’সহ প্রমুখ ।

বিশেষ এই বর্ধিত সভায় বান্দরবান জেলা ও ৭টি উপজেলা যুবলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here