সিপ্লাস প্রতিবেদক: বান্দরবান সদর উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় এক তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার(৭ আগস্ট) রাতে সদর উপজেলার কুহালং ইউনিয়নের রাঙামাটি-বান্দরবান সড়কের জাহাঙ্গীর এলাকায় রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, রাঙামাটি -বান্দরবান সড়কের জাহাঙ্গীরবাগ এলাকায় রাস্তার পাশে তরুণীর গলাকাটা লাশটি দেখে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। তরুণী বোরকা পরা ছিল।
সদর থানার ওসি শহীদুল ইসলাম চৌধুরী জানান, লাশটির ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর হত্যাকান্ডেরে বিস্তারিত কারণ জানা যাবে।








