মিঠুন দাশ, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে কোভিড-১৯ প্রতিরোধে রেডক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে বিভিন্ন এলাকায় ও পথচারীদের মাক্স বিতরণ করা হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে বান্দরবান বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে বাংলাদশ রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের পক্ষ থেকে এই মাক্স বিতরণ করা হয়। এসময় রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মাক্স বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
মাস্ক বিতরণে আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ শামসুল ইসলাম, পৌর কাউন্সিলর অজিত কান্তি দাশ, সৌরভ দাশ শেখর, হাবিবুর রহমান খোকন, রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিট এর নির্বাহী সদস্য মো.খলিলুর রহমান সোহাগ, ইউনিট লেভেল অফিসার মো. মোশারফ হোসেন’সহ প্রমুখ । রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিট এর সেক্রেটারি অমল কান্তি দাশ জানান, করোনাসহ যেকোন মারাত্মক জীবানুবাহী রোগ থেকে বান্দরবান বাসীকে মুক্ত রাখতে আজ বান্দরবান পৌর এলাকায় ২ হাজার মাক্স বিতরণ করা হয়েছে । তিনি আরো জানান, বান্দরবান জেলার সাতটি উপজেলার বিভিন্ন এলাকায় মাক্স বিতরণ করা হবে এবং এই কার্যক্রম আগামীতও অব্যাহত থাকবে।








