বান্দরবান ফুটবল একাডেমির আহ্বায়ক রাজু বড়ুয়ার অর্থায়নে পাহাড়ের অসহায় ও দুঃস্থ জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকাল ৪টায় লালমোহন বাহাদুর কাপ ফুটবল টুর্নামেন্ট কমিটির সহযোগিতায় টংকাবতী ইউনিয়ন ৮নং ওয়ার্ডের দূর্গম এলাকা সিংক্রাট পাড়া, রংকিন পাড়ার শীতার্থ শিশু ও গ্রামবাসীদের মধ্যে এই কম্বল বিতরণ করা হয় ।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমোহন বাহাদুর কাপ ফুটবল টুর্নামেন্ট কমিটির সদস্য এডভোকেট উৎসব ঘোষ (রাহুল), বাবলু বড়ুয়া (ভুতু), অং মে ও মোঃ মিজানুর রহমানসহ প্রমুখ। এসময় পাহাড়ের শীতে কষ্ট পাওয়া ১৭টি পরিবারের বয়োবৃদ্ধ ও বাচ্চাদের মাঝে প্রায় শতাধিক কম্বল প্রদান করা হয়।








