মিঠুন দাশ, বান্দরবান প্রতিনিধি: বান্দরবান পার্বত্য জেলায় বেড়েই চলেছে করোনা সংক্রমন, আর এই রোগে জেলার ৭টি উপজেলার মধ্যে ৫টিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট ১৯ জনে, সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ী গেছে ৯ জন।
সোমবার (২৫ মে) সর্বশেষ করোনা প্রতিবেদনে করোনা পজেটিভ আসে বান্দরবান সদরের মেঘলায় অবস্থিত লুম্বিনী লিমিটিডের এক গার্মেন্টস কর্মীর, তাকে রাতেই বান্দরবান সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়।
এদিকে কারখানায় এক শ্রমিকের করোনা পজিটিভ আসায় লুম্বিনী লিমিটেড লকডাউন এবং পরিস্থিতি মোকাবেলায় ৫শত ৪১জন শ্রমিককে হোম কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেয় প্রশাসন।
অন্যদিকে বান্দরবান সদরেরর বালাঘাটার স্বর্ন মন্দির এলাকার এক ব্যবসায়ীর করোনা পজেটিভ পাওয়া গেলেও সে বাড়ী থেকে উধাও হয়ে যায়।
বান্দরবানের সিভিল সার্জন ডা:অং সুই প্র মারমা বলেন, ঈদের দিনে জেলা সদরে করোনা রোগী সনাক্ত হওয়া ও একজন পালিয়ে যাওয়ায় এলাকায় অনেকটাই আতংক বিরাজ করছে,তবে স্বাস্থ্য বিভাগ করোনা মোকাবেলায় যতেষ্ট কাজ করে যাচ্ছে।
তিনি আরো জানান বান্দরবানে এই পর্যন্ত ৯শত ৫৪ জন হোম কোয়ারেন্টাইনে ছিল তার মধ্যে ৭শত ১৮জন ছাড়পত্র পেয়েছে পাশপাশি ৯১জন প্রাতিষ্ঠানিক কোয়ারাইন্টানে ছিল তার মধ্যে ৫৭জন ছাড়পত্র দেয়া হয়েছে।








