বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) বিকাল ৫টায় বান্দরবান জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সত্যহা পানজি ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী ।
বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষীপদ দাস, সাংগঠনিক সম্পাদক ক্যাসাপ্রু মার্মা, অজিত কান্তি দাশ, সাবেক দপ্তর সম্পাদক অনিল কান্তি দাশ, মহিলা আওয়ামী লীগের সম্পাদিকা তিং তিং ম্যা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনি সুশীল সহ প্রমুখ ।
এসময় আলচনা সভায় বক্তারা ৭১-এর ১৪ ডিসেম্বর সারাদেশে বুদ্ধিজীবীদের নারকীয় হত্যাযজ্ঞের কথা তুলে ধরে পাকিস্তানিদের দোসর রাজাকার আলবদরদের তালিকা করে তাদের শাস্তির দাবি জানান।








