বান্দরবান প্রতিনিধি: বান্দরবান পৌর আওয়ামী যুবলীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) বিকাল ৪টায় প্রথমে বান্দরবান পৌর যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বান্দরবান পৌর যুবলীগের সভাতি মোঃ আকবর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ ।বিশেষ অতিথি ছিলেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শামসুল ইসলাম, জেলা যুবলীগের আহ্বায়ক কেলুমং মার্মা, সদস্য সচিব মোঃ ওমর ফারুখ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক এহাসানুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ঝুন্টু দাশ’সহ প্রমুখ ।
আলোচনা সভায় বক্তারা, শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিচারণ ও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। এবং সবাইকে মুক্তিযুদ্ধের স্মৃতিধারন করে স্বাধীন সার্বভৌম রক্ষায় জননেত্রী শেখ হাসিনার সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

