Site icon CPLUSBD.COM

বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের মহাসপ্তমী পূজা

বান্দরবান প্রতিনিধি: সারাদেশের মত পার্বত্য জেলা বান্দরবানেও অনুষ্টিত হচ্ছে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎসব। ২১ অক্টোবর পঞ্চমী পূজার মধ্য দিয়ে শুরু হয় এই উৎসবের, যথাক্রমে দেবীর বোধন আর ষষ্ঠী শেষ আজ মহাসপ্তমী পূজা চলেছে।
মন্ডপে আধিষ্ঠিত দেবী দুর্গা, তার চরণতলে আয়না। আয়না দেবীর প্রতিবিম্বে বিশেষ প্রক্রিয়ায় দেবীকে করানো হচ্ছে সাম্ন।
সাম্ন শেষে দেবীকে নয়টি রুপে কল্পনা করা ও স্থাপন করা হয় নবপত্রিকা। উৎসবের এমন রপ শুক্রবার বান্দরবানের ৩০টি মন্ডপে শুরু হয় মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা।
নানান আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে সকালে শুরু হয় মহাসপ্তমী পূজা। মায়ের আর্শীবাদ নিতে মন্ডপে মন্ডপে ভীড় করছে ভক্তরা। এসময় মায়ের উদ্দেশ্যে ধূপকাটি আর মোমবাতি জ্বালানোর পাশাপাশি জাগতিক সু:খ শান্তি লাভের আশা করে ভক্তরা ।
আগামী ২৬ অক্টোবর দশমী পূজার পর অঞ্জলি শেষে বিসর্জন হবে দেবী দুর্গা, আর এই বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি হবে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয়া দুর্গোৎসবের।