নিউজটি শেয়ার করুন

বান্দরবানে সেনাবাহিনী মানবতার সেবায় বিশেষ ভূমিকা রাখছে- পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর

বান্দরবান প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, শুধু আইন শৃংখলা রক্ষার কাজেই নয়, সেনাবাহিনী মানবতার সেবায়ও বিশেষ ভূমিকা রাখছে। বিভিন্ন দূর্যোগ মূহুর্তে তারা জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েন। সেনাবাহিনীর এসব সেবামূলক কাজ পার্বত্যবাসী আগেও দেখেছেন।

সোমবার (১৩এপ্রিল) সকালে বান্দরবান ২৬ বীর জোনের আওতাধীন রেইচা আর্মি ক্যাম্পের চেক পোষ্টে করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে ২৬ বীরের তত্বাবধানে ও ১৪৩ ফিল্ড ওয়ার্কসপের কারিগরি সহযোগীতায় অটোমেটিক কার ডিজইনফেক্টিং(জীবাণুমুক্তকরন) স্প্রেয়ার উদ্বোধন করার সময় মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরো বলেন, আজ সেনাবাহিনীর অটোমেটিক কার ডিজইনফেক্টিং (জীবাণুমুক্তকরন) স্প্রেয়ার এর উদ্বোধনের ফলে বান্দরবানে বিভিন্ন জায়গা থেকে আসা পণ্যবাহী গাড়ী জীবানুমুক্ত হবে। এর ফলে বান্দরবানে অন্যান্যে জেলার তুলনায় করোনার জীবানু প্রবেশে বাঁধা প্রাপ্ত হবে।

তিনি আরো বলেন, বান্দরবানে এ মেশিন সারা বাংলাদেশের মধ্যে প্রথম চালু হয়েছে। এসময় তাদের এ নতুন আবিষ্কারের ফলে মন্ত্রী সেনাবাহিনীকে ধন্যবাদ জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক মোঃ দাউদুল ইসলাম, সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃআখতার উস সামাদ রাফি বিএসপি পিএসসি, ৬৯ ব্রিগেডের জি-২ (আই) মেজর মোহাম্মদ ইফতেখার হোসেন পিএসসি, অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস, মোজ্জামেল হক বাহাদুর’সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা।