বান্দরবানে সেনা জোনের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে শিক্ষা সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে বান্দরবানের রাজার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবানের জোন কমান্ডার লে:কর্ণেল আখতার উস সামাদ রাফি (বিএসপি,পিএসসি) এই শিক্ষা সামগ্রী ও শীত বস্ত্র বিতরণ করেন।
এসময় বান্দরবান রিজিয়নের জি টু (আই) মেজর মোহাম্মদ ইফতেখার হোসেন (পিএসসি), ২৬ বীরের লেফটেন্যান্ট শিহান মুনির, লেফটেন্যান্ট সাজ্জাদুর রহমানসহ বান্দরবানের সেনা জোনের বিভিন্ন পদ মর্যাদার কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্বত্য এলাকার শান্তি শৃঙ্খলা ও উন্নয়নে নিরলসভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।
বান্দরবান সেনা রিজিয়ন সব সময়ই অসহায় ও দুস্থদের পাশে রয়েছে,ভবিষ্যতে ও যেকোন সামাজিক ও নৈতিক উন্নয়নে সেনাবাহিনীর এই সহায়তা অব্যহত থাকবে।
অনুষ্ঠানে বান্দরবান জেলা শহরের বিভিন্ন অসহায় ও দুস্থ ২শত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী এবং কম্বল বিতরণ করা হয়।








