নিউজটি শেয়ার করুন

বান্দরবানে সেনা জোনের উদ্যোগে দু:স্থ ও অসহায় জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ

বান্দরবান সেনা জোন এর উদ্যোগে দু:স্থ ও অসহায় জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার আর্মি ক্যাম্পে এলাকার শতাধিক অসহায় গরীব ও দুস্থদের মাঝে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। বান্দরবান সেনা জোন কমান্ডার লেঃ কর্ণেল আখতার-উস-সামাদ রাফি, (বিএসপি, পিএসসি) এর নির্দেশনায় শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন রোয়াংছড়ি সাব জোন এর কমান্ডার ক্যাপ্টেন আকিব আহমেদ।

অনুষ্ঠানে রোয়াংছড়ি উপজেলার দুর্গম পাড়ার বিভিন্ন অসহায় ও দরিদ্র জনসাধারণ এই শীতবস্ত্র গ্রহণ করেন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে রোয়াংছড়ি সাব জোন কমান্ডার ক্যাপ্টেন আকিব আহমেদ বলেন, পার্বত্য অঞ্চলে সেনাবাহিনী অপারেশন উত্তরণ পরিচালনার মাধ্যমে পাহাড়ে শান্তি শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এর পাশাপাশি পার্বত্য এলাকায় বসবাসরত গরীব অসহায় ও সুবিধা বঞ্চিতদের মাঝে প্রতিনিয়ত বিভিন্ন সেবা প্রদান করে আসছে।

এ সময় তিনি আগামীতে ও এই ধরণের কর্মসুচী অব্যাহত থাকবে বলে জানান।