নিউজটি শেয়ার করুন

বান্দরবানে হিলভিউ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ৫ম বর্ষপূর্তি

বান্দরবান হিলভিউ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ৫ম বষপূর্তি পালন করা হয়েছে।

শুক্রবার (০৪অক্টোবর) বিকালে বান্দরবান স্থানীয় হোটেল হিলটন কন্ফারেন্স রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বান্দরবান সুপার হিলভিউ (প্রাঃ) লিঃ ও হিলভিউ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়াম্যান এ্যাডভোকেট আবুল কালাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী।

বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু মারর্মা,ডাঃ অং চা লু, চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর ডাঃ এটি এম রেজাউল করিমসহ প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী বলেন,বান্দরবান হিলভিউ হাসপাতাল (প্রাঃ) লিমিটেড কে আরো আধুনিক মানের সেবাগামী প্রতিষ্ঠান হিসেবে পরিণত করার প্রয়োজনে যা যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা সঠিক সময়ে নিয়ে নিতে হবে।

বর্তমান সরকার আমলে মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমানোর লক্ষ্যমাত্রা অর্জনে সবাইকে এগিয়ে আসতে হবে,সরকারী হাসপাতালের চেয়ে বেসরকারী হাসপাতালে সেবার মান বেশী। টাকার লোভে বিনা প্রয়োজনে কোন রোগীকে অপারেশন না করার জন্য তিনি পরামর্শ দেন। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বেসরকারী হাসপাতাল গুলোর সেবার মান বাড়াতে হবে।

পরিশেষে, প্রধান অতিথি মেয়র মোহাম্মদ ইসলাম বেবী হিলভিউ হাসপাতালকে নিজস্ব অবকাঠামোর উপর দাড় করানোর কাজে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।