নিউজটি শেয়ার করুন

বান্দরবানে ১৩তম সাউথ এশিয়ান গেমসে পদক বিজয়ী খেলোয়াররা সংবর্ধিত

বান্দরবানে ১৩তম সাউথ এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে কারাতে ও খো খো ইভেন্টে বিভিন্ন পদক বিজয়ী খেলোয়ারদের সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) বিকাল ৪টায় বান্দরবান শহরের অরুণ সারকী টাউন হলে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এ সময় সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্য শৈ হ্লা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের কমিশনার ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ড. মো. মোজাম্মেল হক খান, জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস, মোজ্জামেল হক বাহাদুরসহ প্রমুখ।

নেপালে ১৩তম সাউথ এশিয়ান গেমস ২০১৯ এ বাংলাদেশের হয়ে কারাতে ও খো খো ইভেন্টে বিভিন্ন পদক জয় করেছেন বাংলাদেশের খোলেয়াড়রা। দুই ইভেন্ট মিলিয়ে ৩টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ১২টি ব্রোঞ্জ জয় করেছে বাংলাদেশ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি স্বর্ণপদক বিজয়ীদের এক লাখ টাকা, রৌপ্য বিজয়ীদের ৩০ হাজার টাকা ও ব্রোঞ্জ বিজয়ীদের ২০ হাজার টাকার পুরস্কার ১৩তম সাউথ এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে বিজয়ী খেলোয়ারদের প্রদান করেন ।