নিউজটি শেয়ার করুন

বান্দরবানে ৪৬কোটি ৭০ লক্ষ টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর

বান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে ৪৭কোটি ৭০ লক্ষ টাকা বরাদ্দে মোট ১৩টি উন্নয়ন কাজের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর করা হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ও উদ্ভোধন করেন।

উন্নয়ন কাজের মধ্যে উদ্ভোধন এবং ভিত্তিপ্রস্তর গুলো হচ্ছে – স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বান্দরবানের তত্ত্বাধানে ৩৫ কোটি ২৬ লক্ষ ৫৯ হাজার টাকা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের তত্ত্বাধানে ৪ কোটি ১০ লক্ষ টাকা এবং শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের তত্ত্বাধানে ৭ কোটি ৩৩ লক্ষ ৪০ হাজার টাকা ব্যয়ে মোট ১৩টি উন্নয়ন কাজের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্থর করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: মোবাশের হোসেন, পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস, মোজাম্মেল হক বাহাদুর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বান্দরবানের নির্বাহী প্রকৌশলী আবু সাদত মো: জিল্লুর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক মোঃ আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত, নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান মোঃ শফিউল্লাহ’সহ সরকারি বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা।