নিউজটি শেয়ার করুন

বান্দরবানে ৪ কোটি ৩০ লাখ টাকা মূল্যের আফিমসহ আটক ১

বান্দরবানে ৪ কোটি ৩০ লাখ টাকা মূল্যের আফিমসহ আটক ১

সিপ্লাস প্রতিবেদক:  বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়ি এলাকা থেকে আনুমানিক ৪ কোটি ৩০ লক্ষ (চার কোটি ত্রিশ লক্ষ) টাকা মূল্যের ৪.৩০০ কেজি আফিমসহ প্রুথোয়াই র্মামা (৭০)কে আটক করেছে র‌্যাব।

রবিবার (২২ আগস্ট) বিকাল ৪টার দিকে তাকে আটক করা হয়।

আটক প্রুথোয়াই র্মামা (৭০), পিতা- মৃত পাই চুই মার্মা, কচ্ছপতলী পাড়া (কারবারী বাড়ী), ৫নং ওয়ার্ড, ৩ আলেক্ষ্যং ইউপি, থানা- বোয়াংছড়ি, জেলা- বান্দরবান।

র‌্যাব ৭ এর সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) মোঃ নূরুল আবছার আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়ি থানাধীন কচ্ছপতলী এলাকায় নেশা জাতীয় মাদকদ্রব্য কথিত আফিম ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা আসামী প্রুথোয়াই র্মামা (৭০)কে আটক করে।

এসময় তার দেখানো ও শনাক্ত মতে আসামীর দোতলা মাচাং ঘর এর নিচতলার কাঠের লাকড়ির পিছনে বিশেষভাবে রক্ষিত ১ টি প্লাস্টিকের ব্যাগের ভিতর হতে ৪.৩০০ কেজি আফিম উদ্ধার করা হয়।

আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত দূর্গম পাহাড়ি অঞ্চলে নেশা জাতীয় মাদকদ্রব্য কথিত আফিম উৎপাদন সহ প্রক্রিয়াজাত করে পাইকারী মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৪ কোটি ৩০ লক্ষ (চার কোটি ত্রিশ লক্ষ) টাকা।

আটককৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়ি থানায় হন্তান্তর করা হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here