বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নে পাহাড়ী সন্ত্রাসীদের গুলিতে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বাচনু মারমা (৫৫) নিহত হয়েছে।
এঘটনায় সাবেক ইউপি মেম্বার ও যুবলীগের নেতাসহ আহত হয়েছে আরো ৫জন।
নিহতের বাড়ি জামছড়ি ভিতর পাড়ায়। নিহত ব্যক্তি ওই এলাকার মংবই মারমার ছেলে।
এঘটনার পর এলাকায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্তমানে সেখানে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
আহতরা হচ্ছন, সাবেক মেম্বার উচ থোয়াই (৬৫), যুবলীগ নেতা মংক্যা চিং মারমা (২৫), যুবলীগ নেতা হ্লামং চিং (৩০) ক্যাপোমং (৪৫) ও প্রতিবন্ধী আদাসী (২৬)।
শনিবার সন্ধ্যা ৭টার সময় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, অস্ত্রসহ ৮ থেকে ১০জন একদল সশস্ত্র পাহাড়ী সন্ত্রাসী রাজবিলার জামছড়ির মুখ পাড়ার একটি দোকানে এসে এলোপাথারি গুলি চালায়। এসময় ঘটনাস্থলেই বাচনু মারা যায়। আহত হয় আরো ৫জন।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছি। এছাড়া আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।








