নিউজটি শেয়ার করুন

বান্দরবান জেলা প্রশাসকের করোনা পজিটিভ

বান্দরবান প্রতিনিধি: করোনাভাইরাসে  (কোভিড -১৯) এ আক্রান্ত হয়েছেন বান্দরবান জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম।

বৃহষ্পতিবার (১২ জুন) রাতে কক্সবাজার ল্যাব থেকে তার রিপোর্ট করোনা পজেটিভ আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শামীম হোসেন।

তিনি বলেন, নমুনা পাঠানোর পর জেলা প্রশাসকের করোনা পজেটিভ এসেছে। এসময় তিনি সকলকে জেলা প্রশাসকের দ্রুত পরিপূর্ণ সুস্থতার জন্য মহান সৃস্টিকর্তার কাছে প্রার্থনা করতে বলেন।

এছাড়া একই দিনে বেসরকারী ক্লিনিক হিলভিউ হাসপাতালের আরএমও ডাঃ কামরুলের রিপোর্টও পজিটিভ।

এ নিয়ে বান্দরবানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৮ জনে।

বান্দরবান সিভিল সার্জন ডাঃ অংসুই প্রু মারমা জানান, বৃহষ্পতিবার ২ জন করোনা পজেটিভ হয়েছেন। একজন বান্দরবান জেলা প্রশাসক এবং অপরজন হিলভিউ হাসপাতালের আরএমও ডাঃ কামরুল।

এদিকে, ৬ জুন শনিবার পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির রিপোর্ট করোনা পজেটিভ হয়। বর্তমানে মন্ত্রী ঢাকার সামরিক হাসপাতালের আইসোলেশনে আছে। এর পর মন্ত্রীর এপিএস সহ বান্দরবানে একদিনে ১৪ জন করোনায় আক্রান্ত হয়। হঠাৎ করেই করোনা দ্রুত ছড়ানোর ফলে ১০তারিখ থেকে বান্দরবানকে রেড জোন হিসেবে লক ডাউন করা হয়।