মিঠুন দাশ, বান্দরবান প্রতিনিধি: বান্দরবান পৌরসভাকে পরিস্কার – পরিচ্ছন্ন রাখতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক প্রদানকৃত একটি ভ্যাকুয়াম ক্লিনার গাড়ি হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বান্দরবান পৌরসভার ব্যবস্থাপনায় বিকাল ৫টার দিকে পৌরসভা প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভ্যাকুয়াম ক্লিনার গাড়ির চাবিটি পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবীকে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ।
এসময় গাড়ি হস্তান্তর অনুষ্ঠান পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, সবাইকে এই পৌরসভায় পরিকল্পিত ব্যবস্থা ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে । মেয়র এবং কাউন্সিলরদের নিজ নিজ ওয়ার্ডে দায়িত্ব পালন করতে হবে। কারো একার পক্ষে সামাজিক পরিবর্তন বা উন্নয়ন সম্ভব নয়। দেশের উন্নয়নে সবাইকে একত্রিত হয়ে এগিয়ে আসতে হবে। বান্দরবানের মানুষের পাশে যেকোন প্রয়োজনে আমি আছি, থাকব।
এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পৌর প্যানেল মেয়র দীলিপ বড়ুয়া, পৌর সচিব তৌহিদুর ইসলাম, পৌর কাউন্সিলর অজিত কান্তি দাশ, সৌরভ দাশ শেখর, হাবিবুর রহমান খোকনসহ প্রমুখ ।

