নিউজটি শেয়ার করুন

বান্দরবান পৌরসভার মেয়রের রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মিঠুন দাশ, বান্দরবান প্রতিনিধিঃ  বান্দরবানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী’র রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাত ৮টার দিকে বান্দরবান পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ  ও সহযোগী অঙ্গ-সংগঠনের নেতৃত্বে ওয়ার্ড আ.লীগ কার্যালয়ে এই বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহন করেন জেলা আওয়ামী লীগে সদস্য মোঃ মহিউদ্দিন, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, ওয়ার্ড যুবলীগের সভাপতি নেজাম উদ্দিন’সহ প্রমুখ।

মিলাদ শেষে পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী’র রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন পৌরসভার হুজুর আলী আকবর ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here