বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী’র রোগ মুক্তি কামনায় বিশেষ আশির্বাদ ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাত ৮টার দিকে বান্দরবান পৌরসভার ৬নং ওয়ার্ড বনরুপা পাড়া সনাতনী বন্ধন ও শ্রী শ্রী কৃষ্ণ মন্দিরের আয়োজনে এই বিশেষ আর্শীবাদ ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
এসময় বিশেষ প্রার্থনায় অংশগ্রহন করেন জেলা আওয়ামী লীগে সদস্য মোঃ মহিউদ্দিন, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক টুন্টু শীল, বনরুপা পাড়ার সনাতনী বন্ধন ও শ্রী শ্রী কৃষ্ণ মন্দিরের সভাপতি প্রতাপ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি শেখর চৌধুরী, সাধারণ সম্পাদক ঝুন্টু দাশ, সাংগঠনিক সম্পাদক মিঠুন দাশ, অমল চক্রবর্তী, ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি অজয় দাশ, সাধারণ সম্পাদক জনি সুশীল, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি দীপন নাথ’সহ প্রমুখ।
এসময় পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী’র রোগ মুক্তি কামনার জন্য বিশেষ আর্শীবাদ ও প্রার্থনা পরিচালনা করেন বান্দরবান পৌরসভার ৬নং ওয়ার্ড বনরুপা পাড়া শ্রী শ্রী কৃষ্ণ মন্দিরের পুরোহিত নেপাল চক্রবর্তী ।








