নিউজটি শেয়ার করুন

বান্দরবান পৌরসভায় ৬নং ওয়ার্ড যুবলীগের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে পৌরসভার ৬নং ওয়ার্ড অধীনস্থ ১নং ইউনিট আওয়ামী যুবলীগ বান্দরবান পৌর শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় পৌরসভার (১নং ইউনিট) বনরুপা পাড়ার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে নবগঠিত ওয়ার্ড যুবলীগের উদ্দ্যোগে এই পরিচিতি সভার আয়োজন করা হয় ।

এসময় পরিচিতি সভায় ৬নং ওয়ার্ড (১নং ইউনিট) যুবলীগের সভাপতি মোঃ নেজাম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগে সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী ।

৬নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জনি সুশীলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা যুবলীগের আহ্বায়ক কেলুমং মার্মা, যুগ্ম আহ্বায়ক মোঃ ওমর ফারুখ, পৌর মহিলা কাউন্সিলর ছালেহা বেগম, ৬নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আবুল বশর সওদাগর, পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন, সাধারণ সম্পাদক কে এম এহসান উদ্দিন চৌধুরী, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ঝুন্টু দাশ, আশুতোষ কুমার দে’সহ প্রমুখ।

উক্ত পরিচিতি সভায় বক্তারা বলেন এই পরিচিতি সভার মাধ্যমে বান্দরবান ৬নং ওয়ার্ড (১নং ইউনিট) আওয়ামী যুবলীগের নবগঠিত কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৫১ সদস্য বৃন্দের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবে। বান্দরবান পৌরসভার এই ৬নং ওয়ার্ড নবগঠিত যুবলীগ সবচেয়ে শক্তিশালী কমিটিতে রুপান্তিত হবে । কারণ এই কমিটিতে এক ঝাঁক যুবক তারকাদের সমন্বয় করা হয়েছে।

এই নবগঠিত যুবলীগ কমিটি আগামীতে ওয়ার্ড আওয়ামী লীগের সাথে সমন্বয় করে বাংলাদেশ আওয়ামী লীগের সকল কর্মকান্ডে এবং পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।।

অনুষ্ঠান শেষে, প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী নবগঠিত ৬নং ওয়ার্ড যুবলীগের ৫১ সদস্য বিশিষ্ট কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেন।