মিঠুন দাশ, বান্দরবান প্রতিনিধি: বান্দরবান পৌর নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ায় চারজন প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বহিস্কৃত নেতারা হলেন বান্দরবান শহর যুবলীগের সহ-সভাপতি আবুল কাশেম, পৌর মহিলা আওয়ামী লীগের সদস্য সালেহা বেগম, জেলা কৃষকলীগ সভাপতি মহরম আলী এবং পৌর শ্রমিক লীগ সাধারণ সম্পাদক হারুন গাজী।
এসময় উপস্থিত ছিলেন, পৌর নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক ক্যাসা প্রু, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, আবুল কালাম মুন্না, এডভোকেট ইকবাল করিম, চৌধুরী প্রকাশ বড়ুয়া, কেলু মং মারমাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
সংবাদ সম্মেলনে পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ জানান, দলের সিদ্ধান্ত না মেনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় যুবলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগের ৩জন এবং জেলা কৃষকলীগের একজনকে সংশ্লিষ্ট কমিটির সুপারিশের ভিত্তিতে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলার বাইরে কোনও আচরণকে প্রশ্রয় দেওয়া হবে না বলে জানান উপস্থিত জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।








