Site icon CPLUSBD.COM

বান্দরবান যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

সিপ্লাস প্রতিবেদক: বান্দরবান জেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৬ মার্চ) যুবদ‌লের কেন্দ্রীয় ক‌মি‌টির দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যুবদল সভাপতি সাইফুল আলম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বান্দরবান জেলা যুবদলের কমিটি বিলুপ্ত করেছেন। একই সাথে আগামী ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট বিভাগীয় টিমকে আহবায়ক কমিটির খসড়া কেন্দ্রীয় নির্বাহী কমিটির কাছে উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।

কয়েকদিন আগে জেলা যুবদলের সাধারণ সম্পাদক শিমুল দাশের সংগঠন বিরোধী ষড়যন্ত্রের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়।

এই ঘটনার কয়দিনের মধ্যেই তাদের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।