Site icon CPLUSBD.COM

বান্দরবান-রাঙামাটি সড়কে ভ্রমণকারীদের বাসে জেএসএস সন্ত্রাসীদের অতর্কিত গুলি, ২ মহিলা আহত

বান্দরবান-রাঙামাটি সড়কে ভ্রমণকারীদের বাসে জেএসএস সন্ত্রাসীদের অতর্কিত গুলি
সিপ্লাস প্রতিবেদক: বান্দরবান-রাঙামাটি সড়কে গলাচিপা এলাকায় ভ্রমণকারীদের গাড়ি লক্ষ্য করে জেএসএস( মুল) এর সন্ত্রাসীরা অতর্কিত গুলি চালিয়ে চালিয়েছে। তাদের ছোড়া গুলিতে য়‌ইসিং‌নু মারমা ও মেহাইসিং মারমা নামে দুই মহিলা আহত হয়েছে।
শনিবার(১৮ সেপ্টেম্বর) বিকালের এ ঘটনার পর ঐ এলাকায় সেনাবাহিনী টহল দিচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, বান্দরবান জেলার রুমা উপজেলার পর্যটন স্পট বগালেকসহ কয়কটি দর্শনীয় স্থান ভ্রমণ শেষে ১৯ জন ভ্রমণকারী নিজবাড়ি রাঙামাটির রাজস্থলীর পোয়াইতি মুখ পাড়ায়  ফেরত যাওয়ার পথে রাঙ্গামাটি-বান্দরবান সড়কের গলাচিপা নামক স্থানে পৌঁছালে জেএসএস(মূল) এর সশস্ত্র সন্ত্রাসীরা তাদের গাড়ি লক্ষ্য করে ১৪০ থেকে ১৫০ রাউন্ড গুলি ছোড়ে।
ক্ষতিগ্রস্থ চাাঁদের গাড়ি
গাড়ির মধ্যে এলোপাথাড়ি গুলিতে য়‌ইসিং‌নু মারমা ও মেহাইসিং মারমা নামের দুই মহিলা আহত হয়।
পরে গাড়ি কিছুদূর এগিয়ে গেলে সবাই গাড়ি থেকে নেমে যে যার মতো বাঙ্গালহালিয়া বাজারে আশ্রয় গ্রহণ করে।
আহত মহিলাদের উন্নত চিকিৎসার জন্য চন্দ্রঘোনা খৃষ্টান হাসপাতলে ভর্তি করা হয়েছে।
সন্ত্রাসীদের আক্রমণ কবলিত গাড়ি
বেঁচে যাওয়া বাকি সাধারণ দর্শনার্থীরা বাঙ্গালহালিয়া এলাকা থেকে অন্য একটি গাড়ি রিজার্ভ করে এখন তারা রাজস্থলী পোয়াতি মুখ যাচ্ছে বলে জানিয়ে সূত্র।
এই রিপোর্ট লেখার সময় সেখানে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।