বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে অসহায়, দুঃস্থ ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে রুমা সেনা জোন।
শনিবার (১৮ জুলাই) সকালে সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়ার সার্বিক তত্ত্বাবধানে রুমার বিভিন্ন পাড়ায় খাদ্য সামগ্রী বিতরণ করেন রুমা জোনের কর্মকর্তারা।
সেনাবাহিনীর এরূপ সহযোগিতায় প্রত্যন্ত অঞ্চলের সুবিধা বঞ্চিত জনগন সেনাবাহিনীর প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছে। করোনা পরিস্থিতি মোকাবেলায় দু:স্থ মানুষের সেবায় সেনাবাহিনীর এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান রুমা সেনা জোন কমান্ডার।








