নিউজটি শেয়ার করুন

বান্দরবান সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ

বান্দরবান প্র‌তি‌নি‌ধি: সাংবা‌দিক‌দের অ‌ধিকার আদা‌য়ের ল‌ক্ষ্যে আত্মপ্রকাশ করেছে বান্দরবান সাংবাদিক ইউনিয়ন।
বুধবার (৩০ সে‌প্টেম্বর) দুপু‌রে বান্দরবান উপ‌জেলা প‌রিষদ মিলনায়ত‌নে আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থি ছি‌লেন বাংলা‌দেশ ফেডা‌রেল সাংকা‌দিক ইউ‌নিয়‌নের সহ সভাপ‌তি রিয়াজ হায়দার চৌধুরী।
সাংবা‌দিক আল ফয়সাল বিকাশ এর সভাপ‌তি‌ত্বে বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন বাংলা‌দেশ ফেডা‌রেল সাংবাদিক ইউ‌নিয়‌নের যুগ্ন মহাস‌চিব মহ‌সিন কাজী, দৈ‌নিক জনতার প্র‌তি‌নি‌ধি এম এ হা‌কিম চৌধুরী, প্রথম আ‌লোর প্র‌তি‌নি‌ধি বুদ্ধ জ্যো‌তি চাকমা, বান্দরবান প্রেস ইউনিটের সভাপ‌তি আলাউ‌দ্দিন শাহ‌রিয়ার, সিপ্লাস টিভি ও দৈনিক ভোরের পাতার প্রতিনিধি মিঠুন দাশ’সহ বান্দরবা‌নে কর্মরত বি‌ভিন্ন প্রিন্ট ও ই‌লেক্ট্র‌নিক মি‌ডিয়ায় কর্মরত সাংবা‌দিকরা।
এসময় বক্তারা ব‌লেন, দীর্ঘ‌দিন ধ‌রে সারা দে‌শের মফস্বল সাংবা‌দিকরা তা‌দের নিজ অ‌ধিকার থে‌কে ব‌ঞ্চিত হ‌চ্ছে। আর এসব অ‌ধিকার ব‌ঞ্চিত সাংবা‌দিক‌দের তা‌দের অ‌ধিকার আদা‌য়ের ল‌ক্ষ্যে নি‌য়ে আজ বান্দরবা‌নে সাংবা‌দিক ইউ‌নিয়‌নের আত্মপ্রকাশ হ‌য়ে‌ছে।
তারা আরো ব‌লেন, বান্দরবা‌নে সাংবা‌দিকরা এত‌দিন পর্যন্ত জীব‌নের ঝুঁ‌কি নি‌য়ে কাজ ক‌রে যা‌চ্ছে।
সাংবা‌দিক ইউ‌নিয়‌নের সাংবা‌দিকরা কোন ধর‌নের বিপ‌দে পড়‌লে যে কোন ধর‌নের সহ‌যো‌গিতা করারও আশ্বাস ব্যক্ত ক‌রেন তারা।