নিউজটি শেয়ার করুন

বান্দরবান সাঙ্গু উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত

বান্দরবান সদর উপজেলায় সাঙ্গু উচ্চ বিদ্যালয়ের ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০১ ফ্রেবুয়ারি) সকাল ১১টায় সাঙ্গু উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বিদায় ও নবীন বরণ অনুষ্ঠানে সাঙ্গু উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. কামাল পাশার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী ।

বিদায় ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ ইসলাম বেবী বলেন, আজকের বিদায় অনুষ্ঠান মূলত বিদায় নয়, এটা তোমাদের একটি ধাপ অতিক্রম করে এখন থেকে তোমরা এসএসসি সম্পূর্ন করে বিভিন্ন কলেজে অধ্যায়ন করবে এবং আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করবে। তবেই তোমাদের শিক্ষা অর্জনের সফলতা পাবে।

তিনি আরো বলেন, শুধু শিক্ষার সার্টিফিকেট অর্জনই নয়, জ্ঞান গুনের সমৃদ্ধিতে নিজেকে আলোকিত করে ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ৮নং ওর্য়াড কাউন্সিলর মোঃ হাবিবুর রহমান খোকন, মাসিক নীলাচল পত্রিকার সম্পাদক মোঃ ইসমাইল কোম্পানীসহ শিক্ষক মন্ডলী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্র-ছাত্রী, স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।