বান্দরবান প্রতিনিধি: বান্দরবান রোয়াংছড়ির নতুন পাড়ায় সাবেক মেম্বার ছাউপ্রু (৫০) কে গুলি করে হত্যা করেছে পাহাড়ী সন্ত্রাসীরা। তিনি রোয়াংছড়ির নতুন পাড়ার মংটু মং মারমার ছেলে। তিনি জেএসএস (সংস্কার) এর সমর্থক ছিলেন।
বৃহষ্পতিবার (১৫অক্টোবর) রাত সাড়ে ৮টার সময় নতুন পাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে একদল পাহাড়ী সশস্ত্র সন্ত্রাসী নতুন পাড়ায় সাবেক মেম্বারের বাড়িতে গিয়ে গুলি করলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছেন।
এ বিষয়ে রোয়াংছড়ি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তৌহিদ কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে সাবেক মেম্বারের লাশ উদ্ধার করা হয়েছে। তবে কি কারনে তাকে হত্যা করা হয়েছে তা তদন্ত ছাড়া বলা যাবেনা








