নিউজটি শেয়ার করুন

বান্দরবা‌নে পাহাড়ী যুবক‌কে অপহর‌ণের অ‌ভি‌যোগ

বান্দরবান প্র‌তি‌নিধি: বান্দরবান সদর ইউনিয়নের হেব্রন পাড়ায় এক পাহাড়ী যুবক‌কে অপহর‌ণের অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে। অপহৃত ব্যা‌ক্তির নাম রুয়াল লুল থাং বম (৩০)।

তিনি সদর ইউ‌নিয়‌নের হেব্রন পাড়ার লাল মুন হল বম এর ছে‌লে।

বৃহষ্প‌তিবার (২ জুলাই) বিকাল ৫টার দি‌কে এ ঘটনা ঘ‌টে।

স্থানীয়রা জানায়, অপহৃত ব্যাক্তি রুয়াল লুল থাং বম একসময় পাহা‌ড়ের আঞ্চ‌লিক সংগঠন জেএসএস এর অঙ্গ সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ (পি‌সি‌পি) এর সদস্য ছিল।বর্তমানে সে জেএসএস না ক‌রে আওয়ামী লীগে যোগ দেয়।

স্থানীয়দের ধারণা, পি‌সি‌পি থে‌কে আওয়ামীলী‌গে যোগ দেয়ার কারনেই তাকে অপহরণ করা হয়েছে। তারা আরও জানায়, কিছুদিন পূর্বে জেএসএস (মূল) এর সন্ত্রাসীরা তাকে আওয়ামী লীগ থেকে সরে এসে জেএসএস (মূল) দলে অংশগ্রহণ করে কাজ করার জন্য তারা প্রস্তাব করে। তা না হলে তাকে মেরে ফেলারও হুমকি দেয় বলে জানায় পাড়াবাসী।

বান্দরবান সদর উপ‌জেলা আওয়ামীলী‌গের সভাপ‌তি পাইহ্লা অং মারমা জানান, হেব্রন পাড়া থে‌কে জর্ডান পাড়ায় মোটর সাই‌কেল যো‌গে যাবার সময় প‌থিম‌ধ্যে তা‌কে অপহরণ করে নি‌য়ে গে‌ছে ব‌লে খবর পে‌য়ে‌ছি। আমরা তার মোটর সাই‌কেল‌টি পে‌য়ে‌ছি। তারও খোঁজ নি‌চ্ছি।

এ বিষ‌য়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোঃ শ‌হিদুল ইসলাম জানান, অপহর‌ণের বিষয়‌টি শু‌নি‌নি, কেউ অ‌ভি‌যোগও ক‌রে‌নি।